গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

Link Copied!

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় মো. নাজমুল হোসেন প্রকাশ ফরহাদ (৩০) নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

আজ বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। তবে রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন না। জামিনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামী ফরহাদ সদর উপজেলা বাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আক্তার হোসেন মিন্টুর ছেলে। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে বেশ পরিচিত।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা বাঙাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান নামে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানিক দলটি নেয়ামতপুর এলাকার ফজু মালের বাড়ির সামনে পৌছালে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. নাজমুল হোসেন প্রকাশ ফরহাদকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফরহাদের একচালা টিনের ঘরে ধানের ডোলের নিচ মাটি চাপ দেয়া সাদা পলিথিন মোড়ানো দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, ৭টি থ্রী নট থ্রী রাইফেলের গুলি ও ৪টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় পরের দিন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মুকবুল হোসেন বাদী হয়ে আটককৃত ফরহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর আসামী ফরহাদ জামিনে মুক্ত হয়ে আত্মগোটনে যায়। এ মামলায় একই বছরের ৪ অক্টোবর ফরহাদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী (পি.পি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…