গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহরে উদ্বোধন

Link Copied!

সিরাজগঞ্জরে উল্লাপাড়ায় চলতি মৌসুমে ইরি-বোরো ধান ও চাউল ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়ছে।

বুধবার (১৭ মে) বেলা এগারোটায় স্থানীয় সরকারী খাদ্য গুদামে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য তানভীর ইমাম ক্রয় সংগ্রহ উদ্বোধনের আগে বক্তব্য রাখেন।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন প্রমুখ।

আরও পড়ুন-   সংবিধান অনুযায়ী নির্বাচন করবে কমিশনঃ রাষ্ট্রপতি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলাম তালুকদার জানান, উল্লাপাড়ায় এবারের মৌসুমে সরকারীভাবে ২ হাজার ৩৮৪ মেট্রিক টন বোরো ধান ক্রয় সংগ্রহ লক্ষ্যমাত্রা করা হবে। আর বোরো ধানের চাউল ক্রয় সংগ্রহ করা হবে ৩ হাজার ১০২ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাউল প্রতি কেজি ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান ক্রয় সংগ্রহ করা হবে। আগামী ১৮ মে চাউল ক্রয় সংগ্রহে মিলারদের সাথে চুক্তিনামার শেষ তারিখ।

বুধবার স্থানীয় উপজেলা পর্যায়ে এর উদ্বোধন করা হলো। বোরো ধান ও চাউল ৩১ আগষ্ট অবধি ক্রয় সংগ্রহ করা হবে বলে জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…