গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘আমার শরীর দেখে পুরুষের যৌনাকাঙ্ক্ষা জেগে থাকলে আপত্তি নেই’

Link Copied!

আপাতত ছোট পর্দার কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। তবে শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত শরীর চর্চা করে থাকেন। কিন্তু জিমের চেয়ে যোগাসনই তার কাছে একটু বেশিই পছন্দনীয়। যদিও মাঝে মধ্যে জিমে গিয়েও ঘাম ঝরান। তবে যোগচর্চাই তাকে বেশি স্বস্তি দেয়। সেসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করতেও দেখা যায় তাকে। তিনি আর কেউ নয়; তিনি হচ্ছেন টলিউডের ‘ব্যোমকেশ’ খ্যাত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

কয়েক দিন আগে নিজের ফেসবুকে কর্নাপীড়াসনের ছবি পোস্ট করেন উষসী। তাতে দেখা যায়, কালো রঙের স্পোর্টস ব্রা আর ছাই রঙা ধোতি প্যান্টে এই কঠিন যোগাসন করছেন। এ ছবি নিয়ে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন ঊষসী। অনেকে ‘নোংরা’ মন্তব্য করেছেন। শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ঊষসী।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আগুনে পুড়লো ৫ দোকান

লেখার শুরুতে ঊষসী চক্রবর্তী বলেন— ‘আমার কর্নাপীড় যোগাসন দেখে মানসিক-শারীরিকভাবে অক্ষম পুরুষের যৌন আকাঙ্ক্ষা জেগেছে। সম্ভবত এই ভদ্রলোকদের যৌন ক্ষুধাটা বেশি। অথবা তারা এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে অন্যের সামনে মেয়েদের হয়রানি, হেনস্তা করা খুব সাধারণ ব্যাপার। আর এ কারণ তারা মেয়েদের সাধারণ সম্মানটুকুও দিতে পারে না। এসব পুরুষ ও তাদের জীবনে থাকা নারীদের প্রতি আমার সমবেদনা।’

কটাক্ষকারীদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন ঊষসী। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ফেক্সিবেল শরীর দেখে কোনো পুরুষের যৌনাকাঙ্ক্ষা জেগে থাকলে তাতে আমার আপত্তি নেই। কিন্তু বিষয়টি তারা যেভাবে প্রকাশ করে তাতে প্রমাণিত— তারা কতটা অশিক্ষিত, তাদের না আছে ক্লাস, না আছে মূল্যবোধ। পাবলিক ফোরামে কি লেখা যাবে আর যাবে না সেই জ্ঞানও তাদের নেই। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো, তারা ভালোভাবেই জানে ভুঁড়িওয়ালা-আনফিট শরীর নিয়ে নিজেদের মনের ইচ্ছা বা ফ্যান্টাসি কোনোটাই পূরণ করতে পারবে না।’

২০১৩ সালে ‘মিসেস সেন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ঊষসী চক্রবর্তী। এরপর ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘বেডরুম’, ‘আবার ব্যোমকেশ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন ঊষসী। তবে ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমায় ‘সত্যবতী’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…