গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

Link Copied!

নেত্রকোণা জেলার মদন পৌরসভার মহিউদ্দিন মার্কেটে সাউন্ডবক্সে গান বাজানোকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে বহিরাগত লোকজনদের দিয়ে সন্ত্রাসী হামলা ও লোটপাটের ঘটনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮শে এপ্রিল) দুপুরে মার্কেটের সকল ব্যবসায়ী দোকান পাঠ বন্ধ রেখে পৌরসভার মূল সড়কে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন মার্কেটে বণিক সমিতির সভাপতি মোঃ আল-আমিন তালুকদার, সাধারণ মোঃ ছোটন মিয়া ও মালিক সমিতির সভাপতি আল মুনসুর আরিফ সহ সকল স্থরের নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

অভিযোগ সূত্রে জানা যায় গত ১৮/০৪/২০২৩ ইং তারিখে মহিউদ্দিন মার্কেটের বেবী কিং দোকানের ব্যবসায়ী চাঁনগাও (রত্নপুর) গ্রামের বাসিন্দা মৃত মলু তালুকদারের ছেলে মোঃ হাবিব তালুকদার (৪৫) ও জাহাঙ্গীরপুর পৌরসভার ৬নং (ওয়ার্ড) বাসিন্দা মোঃ আবুল কালামের (৬৮) ছেলে মিল্টন ট্রেইলার্সের মালিক মিল্টনের (৩৫)  সাথে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্ততে উক্ত মার্কেটের বণিক ও মালিক সমিতির লোকজন বিষয়টি সমাধান করে দেন।

আরও পড়ুন-  রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা   

এরই জের ধরে আবার গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মোঃ হাবিব তালুকদারের নেতৃত্বে বহিরাগত লোকজনদের নিয়ে মিল্টন ট্রেইলার্স ও কে এম ট্রেইলার্স নামের দুই দোকানে হামলা, ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ মিল্টন ও পিয়ালের পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ নামে অভিযোগ দায়ের করেন।

মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…