গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে ইসলামি ব্যাংকের ইফতার মাহফিল

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ)) শহরের ট্রাফিকমোড় সংলগ্ন ব্যাংকের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।এসময় সারা দেশের ন্যায় রায়পুর শাখায় ৪০তম বর্ষ উদযাপন করেছে কর্মকর্তা ও কর্মচারিরা।

ব্যাংকের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর আলীয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আনম নিজাম উদ্দিন ।

আরো বক্তব্য রাখেন, রায়পুর আলীয়া মাদরাসা ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মন্জুর হোসাইন, লক্ষ্মীপুর আলীয়ার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইসমাইল, ব্যাংকের অফিসার এমরান হোসাইন, ইউনুস হোসেন ও স্থানীয় কাউন্সিলর নোমান।।।

অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আনম নিজাম উদ্দিন বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নীত। এই ব্যাংক দেশের সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক। শরিআহর নীতি পরিপালনে এই ব্যাংক কখনোই আপষ করে না। লেনদেন ও ব্যবসা পরিচালনাসহ জীবনের সব ক্ষেত্রে শরিআহ পরিপালনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ইসলামী ব্যাংক বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক। দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে এই ব্যাংক। মানুষের আস্থা ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে। আন্তরিক রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের অবিচল আস্থা অর্জন করেছে এই ব্যাংক। এই ব্যাংকের কল্যাণধর্মী সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত।

বিশেষ অতিথিরা বলেন, এই ব্যাংক শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বেশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা, সেলফিন অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব আর্থিক সেবা গ্রহণ করতে সবাই আহ্বান জানান তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…