গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় চিনি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নিহত হন ট্রাকচালক আল আলমিন (৩৫)।

রবিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা নাকাইহাট সড়কের জুগিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলা আল আমিনের বাড়ি গাজীপুর কাপাশিয়া উপজেলার দর্স্যুনারায়নপুর গ্রামে৷

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা চিনি বোঝাই ট্রাকটি গাইবান্ধার পার্ক রোডের ব্যবসায়ি নিতাই চন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পথে রামচন্দ্রপুরের জুগিপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই চালক আল আমিন নিহত হন।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, রবিবার রাতেই ঘটনাস্থল থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকে যেহেতু চিনির বস্তা রয়েছে সেহেতু ট্রাকটি উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…