গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বড়াইগ্রামে আগুন থেকে বন্ধুর স্ত্রী ও দুই সন্তানকে বাঁচাতে পারলো না, বাঁচলো না নিজেও

Link Copied!

নাটোরের বড়াইগ্রামের খাকসা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত আনোয়ার হোসেন গত রবিবার (১২ মার্চ) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৩ মার্চ) সকালে কফিনবন্দী মৃত আনোয়ার হোসেনের লাশ তার নিজ বাড়ি উপজেলার খাকসায় পৌছালে শুরু হয় এক হৃদয় বিদারক ঘটনা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডে নিজ ঘরে পুড়ে দুই সন্তান অমিয়া আক্তার (১০) ও অমর বকস (৪) সহ মায় স্ত্রী সোমা আক্তার (৩০)’র মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে স্বামী অলি বকস (৩৫) ও তার ঘনিষ্ট বন্ধু আনোয়ার হোসেনকে অগ্নিদগ্ধ মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কামুক্ত হওয়ায় পরেরদিন চিকিৎসা নিয়ে ফিরে আসেন গৃহকর্তা অলি বকস। তবে ৬দিন পর বন্ধু আনোয়ার হোসেন ফিরে আসেন লাশ হয়ে।

আরও পড়ুন-    বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু, অগ্নিদগ্ধ বাবা সহ ২ জন হাসপাতালে

রান্না করার গ্যাস সিলিন্ডারের গ্যাস ঘরে ছড়িয়ে পড়ার পর গৃহবধূ সোমা রান্নার জন্য আগুন জ্বালাতে গেলে সেই আগুন চারিদিকে ছড়িয়ে যায় এবং বসতবাড়ি সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাণহানি হয় ৪ জনের। অলি বকস পেশায় বাস চালক ছিলেন এবং বন্ধু আনোয়ার স্থানীয় মৌখাড়া বাজারে কুলি শ্রমিক ছিলেন। নিহত শিশুকন্যা অমিয়া ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিলো।

আনোয়ার হোসেনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যায় সে। সোমবার সকালে তার কফিনবন্দী লাশ উপজেলার খাকসা নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা।

নিহত আনোয়ারের মা জহুরা বেওয়া জানান, আনোয়ারের বাবা মারা গেছেন অনেক দিন আগেই। অর্থের অভাবে ছেলেকে লেখাপড়া শেখানো সম্ভব হয়নি। মাত্র ১২ বছর বয়স থেকেই শ্রমিকের কাজ শুরু করে আনোয়ার। সংসারে আছে স্ত্রী মুর্শিদা বেগম, তিন ছেলে আবদুল্লাহ (১৪), বায়দুল্লাহ (১০) ও সাবাবুল্লাহ (৮)। আনোয়ার তার তিন ছেলেকে লেখাপড়া চালিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বড় ছেলে হাফেজিয়া মাদ্রাসায় এবং অপর দুই ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। বসতভিটা ছাড়া তাদের আর কোনো জমি নেই। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ছেলের মৃত্যুতে তিন নাতিনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন মা জহুরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, অসহায় আনোয়ারের পরিবারের জন্য সর্বাত্মক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ