গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, প্রাণ গেল ৪ জনের

Link Copied!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাত জন।

রবিবার (১২ মার্চ) দিবাগত রাত (সোমবার) আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাত যাত্রীদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এরই মধ্যে মরদেহগুলো শনাক্ত করে পরিবারদের খবর পাঠিয়েছে পুলিশ। আহত এক যাত্রী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সব যাত্রীই ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তারা ধোবাউড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিক গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…