গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৮ বছর পর রায়পুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি

Link Copied!

প্রায় ৮ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তিন মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪মার্চ) দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও জাতীয় কমিটির সদস্য মোঃ হানিফ চৌধুরী এই কমিটির অনুমোদন দিয়েছন। তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।।

তিন মাস মেয়াদি নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক পদে নাজমুল আহসান রিপন, ১ম যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন বাবুসহ ৬ জনকে যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন এবং ৯ জনকে সম্মানিত সদস্য করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি করা হয়।।

বুধবার সন্ধায় (৮ মার্চ) আহবায়ক কমিটি গঠনে তথ্য নিশ্চিত করেন নবগঠিত আহবায়ক নাজমুল আহসান রিপন।

এদিকে, নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাসিত তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। তারা বলেন, নতুন এ কমিটিতে যোগ্য ও দলের জন্য ত্যাগী তরুন নেতাদের মূল্যায়ন করা হয়েছে।

২০১৬ সালে তানভীর হায়দার চৌধুরী রিংকুকে আহ্বায়ক ও সালাহ উদ্দিন বাবুসহ ৫ জন যুগ্ম আহ্বায়ক করে ৬ সদস্যের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। প্রায় ৮ বছর পার হলেও নানা প্রতিকূলতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অবশেষে ৪ মার্চ বর্ধিত সভার মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা ১৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ