গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে প্রধান শিক্ষককে দায়িত্বে অবহেলায় সভাপতির কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

নেত্রকোনার মদনে তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্বে অবহেলায় ম্যানেজিং কমিটির সভাপতি কারণ দর্শানোর নোটিশ করেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্বপন এর স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে দশম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার সানিকে অষ্টম শ্রেণীতে রেজিষ্ট্রেশন না করেই ১০ম শ্রেণিতে উত্তীর্ণের বিষয়ে, শিশুশ্রমে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় চৌধুরীকে দিয়ে তার দাদি আজিদা আক্তার এর পরিবর্তে বিদ্যালয়ের আয়ার কাজ করানোর বিষয়ে, অর্থ অনিয়ম/বিদ্যালয় আইন-শৃঙ্খলা অবনতির হওয়ার কারণে ২০১৮ থেকে ২০২২ সাল পযর্ন্ত বিদ্যালয়ের আর্থিক লেন-দেনের তথ্য প্রদান না করা সহ বিভিন্ন বিষয়ে লিখিতভাবে কারণ দর্শানোর কথা বলা হয়েছেন।

আরও পড়ুন-    মদনে বালালী বাগমারা উচ্চ বিদ্যালয় যেন বিদ্যালয় নয়, সারের গোডাউন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, আমি এখনো কোন নোটিশ পাইনি, তবে নোটিশটি পেলে গঠনতান্ত্রিক ভাবে জবাব দিব।

ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্বপন বলেন, স্কুলের বিভিন্ন অনিয়মের জন্য ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে আমি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…