গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কারও সঙ্গে যুদ্ধ চাই নাঃ প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতার পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু যদি কখনও বহিঃশত্রুর আক্রমণ হয়, সেটা যেন আমরা মোকাবিলা করতে পারি তার উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টার পর বাংলাদেশে সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তিতে চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত প্লাটিনাম জুবিলী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দেশের প্রতিটি প্রয়োজনে সেনাবাহিনীর গৌরবজনক অবদান রয়েছে। আমরা সম্মিলিতভাবে করোনা অতিমারী মোকাবেলা করেছি।

শেখ হাসিনা বলেন- যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। এই নিয়েই দেশ গঠন করবো। আমিও আহ্বান জানাবো মাটি ও মানুষের এই শক্তিকে কাজে লাগানোর। সবাইকে সাশ্রয়ী হতে হবে। যার যতোটা জমি আছে, তাতে ফসল উৎপাদন করতে হবে। নিজেদের শক্তিতে আমরা বর্তমান মন্দা পরিস্থিতি মোকাবেলা করবো।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বিজয়ের ইতিহাস কলঙ্কিত হয়। জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার আদর্শ খর্ব করা হয়। জাতির পিতাকে হত্যার পর যারা এ দেশে ধ্বংসযজ্ঞ চালায় তাদের ক্ষমতায় বসানো হয়।

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, করোনা মহামারি থেকে আমরা সফলভাবে বের হয়ে আসতে পেরেছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। উন্নত দেশগুলোও মন্দার কবলে পড়েছে।

আরও পড়ুন-    সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলী আর নেই

বিশ্ব অর্থনীতির মন্দার ধাক্কা বাংলাদেশে যেন না আসে সেজন্য সবাইকে খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আপনাদের তো কিছুই নেই, কীভাবে দেশকে গড়ে তুলবেন। তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। আমি মাটি ও মানুষ দিয়ে বাংলাদেশ গড়ে তুলব। আমি সেই কথা বিশ্বাস করি। আমি চাই প্রত্যেকটা নাগরিক যে যা পারেন উৎপাদন করেন। বিশ্ব অর্থনীতির মন্দার ধাক্কা যেন বাংলাদেশে না আসে।

এর আগে বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ এবং ১০ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন।

তিনি এই রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গৌরবময় অতীতের ন্যায় সদা প্রস্তুত থাকতে সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…