গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ইলিশ

Link Copied!

নদীতে নয়, এবার পুকুরে ধরা পড়েছে ইলিশ মাছ। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার পুকুরে আটটি ইলিশ মাছ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি ইলিশ ৭-৮ ইঞ্চি আকারের। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে ইলিশগুলো ধরা পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে আটটি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন।

মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও রয়েছে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি, নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়৷ তখন ওই পুকুরে ইলিশ ঢুকে পড়ে। সেখান থেকে হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়েছে। এ ছাড়া অন্য কোনোভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ