গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি ন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন-    দুঃশাসন নাকি উন্নয়ন, কোনটা বেছে নেবেন?

তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।

ফারদিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা র‌্যাব-ডিবি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।

এদিন, সকাল ৭টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ উইমেনস নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন এবং পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…