গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে সাংবাদিকসহ আহত ৩

Link Copied!

নেত্রকোণার মদনে ফসল রক্ষা বাদ কেটে মাছ ধরার ওপর বিভিন্ন সংবাদ মাধম্যে সংবাদ প্রচারিত হওয়ায় “ভোরের ডাক” পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে দুর্বৃত্তরা।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর (সেন্টার মোরে) লোকমান মার্কেটে তার অফিসে ঘটনাটি ঘটে।

সাংবাদিক নিজাম উদ্দিন জানান, ফসল রক্ষা বাদ কেটে মাছ ধরার উপর সংবাদ প্রচার করার জন্য রোকন মিয়া, আরিফ মিয়া, কিরণ মিয়া, বিজয় মিয়া সহ আমাকে হত্যার উদ্দেশ্যে ১০\১২ জন হামলা করে সেই সময় আমাকে বাঁচাতে গিয়ে আমার ভাগ্নে জহিরুল ইসলাম (৩৩) ও লাবিব পাঠান (২৩) আহত হয়। তারপর পুলিশ আমাদেরকে উদ্ধার করলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে আমি মদন থানায় একটি অভিযোগ করি।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা ছিঁড়ে যুবকের মৃত্যু

এ বিষয়ে হামলাকারী রোকনসহ কয়েকজনের সাথে ফোনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি এ বিষয়ে অবগত হয়েছি এবং ওসি সাহেবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাওহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমি একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…