গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আজ রবিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মোট ৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পর্যায় মোট ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন।
অপর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের দ্বাদশ শাখায় ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৮জন।
মোট ১ হাজার ২৩৪জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩০ জন।

আরও পড়ুন-  বিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

পরীক্ষা কেন্দ্র গুলো হলো ভূরুঙ্গামারী সরকারি কলেজ, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ, সোনাহাট ডিগ্রি কলেজ, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা, দিয়াডাঙ্গা আইডিয়াল ট‍েকনিক‍্যাল কলেজ ও ভূরুঙ্গামারী মডেল টেকনিক্যাল কলেজ।

সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, উপজেলার ৬টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে এইসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী পরীক্ষাগুলো সুন্দর ভাবে অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ