গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কুয়াকাটার মুক্ত আকাশে উড়লো ৩৫ বন্দী ঘুঘু

Link Copied!

পাচারকালে ৩৫ বন্দী ঘুঘু উদ্ধারের পর অবমুক্ত করেছে অ্যানিমেল লাভার্স অফ কলাপাড়ার সদস্যরা।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১টায় কুয়াকাটা পৌরসভা চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটা চৌরাস্তায় বরিশালগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন-  হাতির পিঠে সালমান শাহ

এসময় পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, অ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্য কেএম বাচ্চু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুয়াকাটা থেকে কিছু পাখি পাচার হচ্ছে। পরে বরিশালগামী একটি গাড়ি তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের স্বাগত জানাই। তারা এর আগেও বন্দিদশা থেকে বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…