গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

Link Copied!

সিলেট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য কঠোর নজরদারি করা হবে।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নির্বাচিত বিরোধী দল। তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে দায়িত্বশীল আচরণ করা।’

চা শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চা বাগানের আয় বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। চা বাগানকে লাভজনক করার জন্য কয়েক দিন আগেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠক করেছি।

তিনি বলেন, চা গাছের ক্ষতি না করে বাগানে কাঠ ও মসলাজাতীয় গাছসহ অন্য কোনো গাছ লাগানো যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া যেসব বাগানে সম্ভব, সেখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 351

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন