গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পুলিশ কর্মকর্তাদের সময়ের আগে অবসরে পাঠানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

কোনও পুলিশ কর্মকর্তার মধ্যে যদি দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে তাদের সময়ের আগে অবসর দেওয়া হতেই পারে। এসব কারণেই সম্প্রতি কয়েকজন পুলিশ অফিসারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-  উলিপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। ওই দুই বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ আলমগীর আলম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুব হাকিম।

এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও শহিদুল্লাহ চৌধুরী।

এছাড়া গত ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…