গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুখ‍্যাত মাদক ব‍্যবসায়ী ও উপজেলার মাদক ডিলার শফিকুল ইসলাম এর বসত ঘরের ট্রাংক ভেঙ্গে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত মোসলেম উদ্দিন এর পুত্র শফিকুল ইসলাম (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের ট্রাংক ভেঙ্গে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- বড়াইগ্রামে ৩০ ভরি ওজনের সোনার বার সহ বাসযাত্রী আটক

পরে উদ্ধারকৃত গাঁজাসহ শফিকুলকে আটক করে নিয়ে আসে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক শফিকুল পেশাদার মাদক ব‍্যবসায়ী এবং উপজেলার মাদকের ডিলার। তার বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন
biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ