গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

৭ দিন পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

Link Copied!

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ৯দিন পর নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টায় এ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকাল ৩টায় ইউনিটটি চালু করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি বলেন, ৯ দিন বন্ধ থাকার পর বুধবার রাত ১০টার দিকে এ ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ৫ নম্বর ইউনিটটির যান্ত্রিক সমস্যা সমাধান করায় বিদ্যুৎকেন্দ্র ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলো।

আরও পড়ুন- রাসেল মাকেই আব্বা বলে ডাকতোঃ প্রধানমন্ত্রী

আবু বক্কর ছিদ্দিক বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

প্রধান প্রকৌশলী জানান, সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন। এর পর গত ৯ দিন ধরে ইউনিটটির সেফটি বাল্ব মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…