গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

Link Copied!

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এরমধ্যে দুজন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আরেকজন ১৫তম ব্যাচের।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়।

অবসরে পাঠানো পুলিশের তিন এসপি হলেন- মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন মিয়া এবং মির্জা আব্দুল্লাহেল বাকী।

আরও পড়ুন- কুড়িগ্রামে কয়েলের আগুনে খামারির স্বপ্ন পুড়ে ছাই

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিবিধি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো।
শহীদুল্লাহ চৌধুরী পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার টিয়ার এবং দেলোয়ার হোসেন মিয়া ও মির্জা আব্দুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…