গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দুই লাখ টাকা হলে বাঁচবে জীবন, আর্থিক সহায়তা চান সাইদুল ইসলাম

Link Copied!

জীবন বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন দুই সন্তানের জনক মোঃ সাইদুল ইসলাম (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন। ধার, দেনা মানুষের সাহায্যে চিকিৎসা চলছে তার। ডাক্তারি রিপোর্টের তথ্যানুযায়ী খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়েছে তার।

মোঃ সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের মহুবর রহমানের বড় ছেলে। মৃত্যুমুখে থাকা সাইদুল ইসলামের বড় ছেলের নাম সিয়াম (৮) ও ছোট ছেলের নাম সৈকত (৩)।

অসুস্থ সাইদুল ইসলাম বলেন, ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে পরীক্ষা করে খাদ্যনালীর ক্যান্সার ধরা পরে। দ্রুত অপারেশন করলে সম্পুর্ন সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন ডাক্তাররা। এজন্য প্রয়োজন দুই লাখ টাকা।

আরও পড়ুন- দেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৫২৪ ডেঙ্গু রোগী

তিনি আরও বলেন, আমার বাড়িভিটা থেকে শুরু করে সহায় সম্বল কিছু নেই, আমার ছোট দুইটা ছেলে আছে। আপনারা সকলে আমার পাশে দাড়ালে আমার অবুঝ ছেলে দুইটা এতিম হবে না। আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাকে সাহায্য করুন।আমি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছি।

সাইদুল ইসলামের ছেলে সিয়াম (৮) কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবা খুব অসুস্হ। আমার বাবার টাকা নাই সেইজন্য অপারেশন হয় না। আমার বাবাকে সবাই টাকা দিয়ে সাহায্য করেন। আমার বাবা যেন সুস্থ হয়।

তাকে কোন স্বহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন।
অথবা
(পার্সোনাল) বিকাশ: 01822521087, 01738176762, রকেট: 01822521087, নগদ: 01843132832/01738176762
সাইদুল ইসলামের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক উলিপুর শাখার হিসাব নম্বরঃ
M/S SIAM TRADERS
A/C 0960211002589

 

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…