গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় একটি গরু ও দুইটি ছাগল মারা যায়।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রামদাস ধনিরাম কানিপাড়া এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামের মৃত্যু জহুর মিয়ার ছেলে শহিদুল ইসলাম বাড়ির পাশে থাকা জমিতে কাজ করছিল। এ সময় আকস্মিক ভাবে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতের আঘাতে শহিদুল ইসলাম গুরুত্বর আহত হন। এ সময় একটি গরু ও দুইটি ছাগল জমিতেই মারা যায়।

আরও পড়ুন- রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পরে স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত শহিদুল ইসলাম হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌনি সেন গুপ্ত জানান, বজ্রপাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…