গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিএনপি নেতা দুলু আর নেই

Link Copied!

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে এই বিএনপি নেতা এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত

দলীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় দুলুকে। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানো হয়।এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুলুকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

আজিজুল হাসান দুলুর জানাজা আজ এশার নামাজের পর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শফিকুল আলম মনা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…