গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন

Link Copied!

দিনাজপুরের হিলিতে গরীব অসহায় দুস্থ্য মানুষদের নির্ভুলভাবে স্বাস্থ্য সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার(১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.খুরশীদ আলম।

আরও পড়ুন- ফের মাস্ক পরা বাধ্যতামূলক করার সুপারিশ

এসময় ডেন্টাল পরিচালক ডা: লাইলী আকতার, প্রোগ্রাম ম্যানেজার ডা: আব্দুল ওয়াদুদ, সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, ডিপিএম ডা: তানভীর আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্সরে মেশিন ছিল অনেক পুরানো। মাঝে মধ্যেই সেটিতে ত্রুটি দেখা দেওয়ায় কাজ হতোনা। এতে করে রোগীদের সঠিক সেবা দেওয়া যেতনা পাশাপাশি তাদেরকে বাহির থেকে বাড়তি টাকা দিয়ে এক্সরে করতে হতো। শেষমেষ তার অবসান হলো। বর্তমানে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের ফলে রোগীদের সেই দুর্ভোগ আর থাকবেনা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…