গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উখিয়ায় এপিবিএন সদস্যকে কোপাল রোহিঙ্গারা

Link Copied!

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়েছে কয়েকজন রোহিঙ্গা। এ ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার বালুখালীর নৌকার মাঠ এলাকায় রোহিঙ্গা ক্যাম্প-৭-এ এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।

আরও পড়ুন- অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

তিনি জানান, আহত কনস্টেবলের নাম শহিদুল ইসলাম। তিনি ক্যাম্প ৭-এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয়। এসময় একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান শহিদুল। চ্যালেঞ্জ করলে ওই রোহিঙ্গারা তার ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এপিবিএন অধিনায়ক বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। যাকে আটক করা হয়েছে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…