গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মারা গেছেন

Link Copied!

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ মারা গেছেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবাহনী লিমিটেডের ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর আশিক রায় চৌধুরী জানান, সোমবার রাতে হারুনুর রশিদ মারা যান। মঙ্গলবার বাদ জোহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে আবাহনী লিমিটেড ও বিএসপিএসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের বড় ভাই।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুরে জন্ম নেওয়া হারুনুর রশিদ ক্রীড়াঙ্গনে ‘হারুন ভাই’ নামেই বেশি পরিচিত ছিলেন। বাংলাদেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে তাঁর নাম। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে স্বাধীনতার পর দেশের ফুটবলে নতুন অধ্যায় রচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আবাহনীর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও ছিল তাঁর পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড ও জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন এই সংগঠক।

তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছিলেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে সেরা সংগঠকের সম্মাননা পাওয়ার পাশাপাশি ২০২৩ সালে সংগঠনটির প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কারে ভূষিত হন তিনি।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন, তার মধ্যে লক্ষ্মীপুর-২ আসনটিও ছিল। পরবর্তীতে তিনি ফেনী-১ আসন নিজের কাছে রেখে বাকি আসনগুলো ছেড়ে দিলে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন হারুনুর রশিদ। সেই উপনির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 429

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…