গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জমি উদ্ধার ও প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

Link Copied!

ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধার এবং দলিলে উল্লেখিত প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহীতে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা অভিযোগ করেন, ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের হাত থেকে তাদের জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও ভোগদখলের সমস্যায় প্রকৃত মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। দলিলপত্র যাচাই করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 142

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…