গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসী শ্রমিকের মৃত্যু

Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নির্মাণকাজে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবনের ওপর কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মিল্লাত হোসেন (৪২) রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান মিল্লাত হোসেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে কর্মস্থলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

নিহতের ভাই মো. শরীফ হোসেন বলেন, “পরিবারের ভাগ্য বদলাতে আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন। কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ কোনোদিন শুনতে হবে, তা কখনো ভাবিনি।”

পরিবারের সদস্যরা জানান, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করছেন।

মিল্লাত হোসেনের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় বাসিন্দারাও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 315

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…