গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ ও মশা নিধন অভিযান

Link Copied!

লক্ষ্মীপুরে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক জিদান চৌধুরী, আকবর মুন্না, মোঃ জামাল, আবদুল মজিদ, মোঃ মূসা, ই. আর. রাহাত, কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন বাবলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ একটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক উদ্যোগ। এতে শিক্ষার্থীরা সচেতন হয়ে নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 35

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…