গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চিরিরবন্দরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো এক নারী

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোছাঃ জাকিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের আন্ধারমুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন দক্ষিন নগর চেমাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে ডাকাতিয়া নদীর খালে অবৈধ স্থাপনা

স্থানীয়রা জানায়, জাকিয়া ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি হইতে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচন অফিস যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে আন্ধারমুহা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টর ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন (৪০) ও অন্য এক পথচারী আহত হয়। সে সময় ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ