গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মেঘনায় মাছের সংকট, হতাশ জেলেরা

Link Copied!

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় জেলেরা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ মিলছে না। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন শত শত জেলে পরিবার।

জেলেদের অভিযোগ, নদীতে পানি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় চর জেগে উঠেছে। নাব্যতা সংকটের কারণে মাছের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় নদীর গভীরতা কমে যাওয়ায় ট্রলার চলাচলেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে আগের মতো মাছ ধরতে পারছেন না তারা।

স্থানীয় কয়েকজন জেলে জানান, প্রতিদিন ট্রলার নিয়ে নদীতে নামতে তেল, শ্রমিক ও খাবারসহ বিভিন্ন খাতে বিপুল ব্যয় হচ্ছে। কিন্তু দিন শেষে সেই খরচও উঠছে না। অনেক সময় সারাদিন জাল ফেলেও খালি হাতে ঘাটে ফিরতে হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

জেলেরা আরও জানান, কয়েক বছর আগেও মেঘনা নদীতে প্রচুর ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। তখন অল্প সময় জাল ফেললেই ভালো মাছ ধরা পড়তো। কিন্তু বর্তমানে নদীতে মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে নদীকেন্দ্রিক জীবিকার সঙ্গে জড়িত মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিং কার্যক্রম চালু করা প্রয়োজন। পাশাপাশি মাছের প্রজনন ও চলাচলের উপযোগী পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 22

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…