লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতি সন্তান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিরাজুর রহমান পাটোয়ারীর মা হাসিনা আক্তার (৬২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে রায়পুর ও লক্ষ্মীপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমা হাসিনা আক্তার রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং রায়পুর ও সদর উপজেলার সীমান্তবর্তী কাফিলাতলী এলাকার বাসিন্দা হুমায়ুন কবির পাটোয়ারীর সহধর্মিণী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
গত শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সোমবার সকালে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর রায়পুর শহরে ডাকাতিয়া নদীর পাড়ে সরকারি খাদ্য গুদাম কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা এবং বাদ মাগরিব কাফিলাতলী এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এএসপির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রায়পুরের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবিএম জিলানী, জামায়াতের উপজেলা আমির নাজমুল হুদা, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাবারক হোসেন আজাদ ও সাংবাদিক এম আর সুমন।


