গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে প্রশাসনের সতর্কবার্তাও মানছে না ‘মনির অ্যান্ড ব্রাদার্স’

Link Copied!

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে ‘মনির অ্যান্ড ব্রাদার্স’-এর বিরুদ্ধে।

সোমবার (৩০ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রোলের মূল্য ১১৮ টাকা হলেও প্রতিষ্ঠানটি তা বিক্রি করছে ১৩০ টাকায়। এতে করে প্রতি লিটারে অতিরিক্ত ১২ টাকা বেশি আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা পেট্রোলিয়াম করপোরেশন থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পায় মনির অ্যান্ড ব্রাদার্স। সে হিসেবে অতিরিক্ত মূল্যে বিক্রির মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৬ হাজার টাকা অতিরিক্ত মুনাফা করছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাতের আঁধারে অনুমোদনবিহীন বিভিন্ন দোকানে ড্রামভর্তি তেল সরবরাহের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে অন্তত দুইবার অভিযান পরিচালনা করা হলেও এবং সতর্ক করার পরও তারা কার্যক্রম বন্ধ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এ নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করা হয় এবং অবৈধ সরবরাহ বন্ধ করা হয়।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 428

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…