গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শুক্রবার দরুদ শরিফ পাঠের ফজিলত

Link Copied!

ইসলামে জুমার দিনের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ এই দিনটিকে আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। ‘জুমা’ শব্দটির অর্থ হলো একত্র হওয়া। এই দিনে মুমিন মুসলমানরা আল্লাহর ঘরে একত্রিত হয়ে ইবাদত করেন, যা মুসলিম উম্মাহর ঐক্য ও শৃঙ্খলার প্রতীক।

মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা জুমায় নির্দেশ দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ! যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে (আজান দেওয়া হবে), তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয়-বিক্রয় বন্ধ করো। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো। (সুরা জুমা, আয়াত : ০৯)

হাদিস শরিফে জুমার দিনের ফজিলতপূর্ণ একটি আমলের কথা বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ৮০ বার দরুদ শরিফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। (আফদালুস সালাওয়াত: ২৬)

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

(উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়াসাল্লিম তাসলিমা।)

জুমার দিনে যেকোনো দরুদ বেশি বেশি পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, নবীজি বলেন, জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ, তোমাদের পাঠ করা দরুদ আমার কাছে পেশ করা হয়। যে ব্যক্তি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে। (আবু দাউদ: ১০৪৭)

জুমার দিন হলো দোয়া কবুল ও রহমত পাওয়ার শ্রেষ্ঠ সময়। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ