গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে তেল নিতে গিয়ে সংঘর্ষ: হেলমেট ও কাগজপত্রহীন বাইক আটক

Link Copied!

লক্ষ্মীপুরে জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। এখন থেকে হেলমেট এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে না। একইসঙ্গে নিয়ম অমান্য করা লাইসেন্সবিহীন মোটরসাইকেলগুলো জব্দ করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার ‘মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশনে’ গিয়ে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই তেলের জন্য পাম্পগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন তৈরি হয়। অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে গ্রাহকদের মধ্যে হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুশৃঙ্খলভাবে তেল বিতরণের ব্যবস্থা করে। এ সময় পুলিশি তল্লাশিতে যেসব চালকের হেলমেট ও বাইকের বৈধ কাগজপত্র ছিল না, তাদের তেল না দিয়ে উল্টো গাড়িগুলো জব্দ করা হয়।

লক্ষ্মীপুর ট্রাফিক ইনচার্জ কামরুজ্জামান বলেন, “জেলায় পর্যাপ্ত তেল মজুত রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই। তেল আসতে যতটুকু সময় লাগে, তার মধ্যেই সবাই তেল সংগ্রহ করতে পারবেন। তবে হেলমেট ও লাইসেন্সবিহীন বাইক নিয়ে কেউ তেল নিতে আসবেন না। নিয়ম ভঙ্গকারী যানবাহনগুলো আমরা আটক করছি।”

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ভোক্তারা যাতে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেন, সেজন্য পুলিশ সার্বক্ষণিক তদারকি করছে। জনস্বার্থে এই অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 291

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…