আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আকস্মিকভাবে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট পরিদর্শন করেছেন মোঃ আবু তারেক।
বুধবার (১৯ মার্চ ২০২৬ খ্রি.) মধ্যরাতে তিনি ঘাট এলাকায় উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী চলাচল এবং ঘাটের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
বিশেষ করে যাত্রীদের ভোগান্তি, টিকিট ব্যবস্থাপনা, নৌযানের চলাচল ও ঘাটের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের নির্দেশ দেন পুলিশ সুপার।
শীর্ষ সংবাদে খবর প্রকাশের পরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপেরই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘাট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি।
স্থানীয় যাত্রীরা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।


