গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে আসছেন পানিসম্পদ মন্ত্রী

Link Copied!

পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি আগামী ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিন দিনের সফরে লক্ষ্মীপুরে আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন নদী ভাঙন প্রবণ এলাকা ও পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প পরিদর্শন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে মন্ত্রী লক্ষ্মীপুরে পৌঁছাবেন। সেখানে তিনি জেলা সদরে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় আমিনবাজার এলাকা, মান্দারী ও দিঘলী ইউনিয়নের কয়েকটি স্থানে নদী ভাঙন ও রক্ষাবাঁধের অবস্থা পরিদর্শনের কথা রয়েছে। পরে ওয়াপদা খালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন।

শনিবার সকালে সদর উপজেলার বটতলী ও আশপাশের এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও ভাঙন কবলিত স্থানগুলো পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন শেষে বিকেলে তিনি ঢাকা উদ্দেশে রওনা দেবেন।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সফরসূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। সফরকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…