গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

স্ত্রীর ওপর নির্মম নির্যাতন, সিসিটিভি ফুটেজ ভাইরাল; স্বামী আটক

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্ত্রীর ওপর স্বামীর অমানবিক নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নির্যাতনের সেই ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার ফেসবুকে ভাইরাল হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায়। নির্যাতনের শিকার গৃহবধূ সুমি আক্তার। অভিযুক্ত স্বামী সোহাগ মাঝি (৩৮) ওই এলাকার দিনমজুর জব্বার মাঝির ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সোহাগ মাঝি দ্বিতীয় বিয়ে করে সুমি আক্তারকে ঘরে তোলেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ রয়েছে, যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন সোহাগ।

সম্প্রতি স্বামীর নির্যাতনের একটি ঘটনা তাঁদের ঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। শনিবার সকালে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

দক্ষিণ চরবংশী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে।”

নির্যাতনের শিকার সুমি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, “আমি ওই স্বামী নামের নরপশুর বিচার চাই। আর কোনো মেয়ে যেন এমন নির্যাতনের শিকার না হয়।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সোহাগ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী নারী মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 300

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…