গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কফিল উদ্দিন কলেজে অতিরিক্ত পরীক্ষা ফি আদায়

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের থেকে বোর্ড নির্ধারিত ফির চেয়েও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। কলেজটি থেকে এ বছর প্রায় ৪০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য চুড়ান্ত হয়েছে বলে জানা যায়।

জানা যায় কুমিল্লা বোর্ড কতৃক মানবিক ও ব্যবসায় শাখায় পরীক্ষার ফি ১৯৪০ কেন্দ্র ফি ও ব্যবহারিক ফি ৪৯৫ টাকা সহ মোট ২৪৩৫ টাকা নির্ধারণ করা হলেও পরীক্ষার্থীদের থেকে ৩ হাজার ৮০০ টাকা করে আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।

অন্যদিকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা ফি ২১৪০ টাকা কেন্দ্র ও ব্যবহারিক ফি ৮৫৫ টাকা হারে মোট ২৯৯৫ টাকা বোর্ড কতৃক নির্ধারিত করলেও কলেজ আদায় করছে ৪ হাজার ৩০০ টাকা।

এতে করে বিপাকে পড়েছে অসচ্ছল পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকেরা। মোটা অংকের ফি দিতে না পারায় অনেকের পরীক্ষায় অংশগ্রহণ করাও অনিশ্চিত হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র – ছাত্রী এতে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরী জানান, অন্যন্য কলেজে কত নেয় যেনে দেখেন। আমরা তাদের চেয়েও কম নিই। আর তাদেরকে কোচিং করাবো তার জন্য বাড়তি টাকা নিই।

এ বিষয়ে জানতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভনিংবডির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীকে ফোন দিলে তিনি জানান, বিষটি আমি জানতাম না, আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ খবর নিয়ে দেখবো।

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র জানান বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়ার সুযোগ নাই। আর কোচিংয়ের জন্য অতিরিক্ত টাকা আদায়ের ও সুযোগ নেই।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…