গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

অন্ধকার রাতে থেমে গেল বিকাশকর্মী রাজু’র জীবন

Link Copied!

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বিকাশকর্মী শাহরিয়ার রাজু (২৮)। বন্ধুদের সঙ্গে ইফতার শেষে বাড়ি ফেরার পথে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত রাজু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বিকাশের রায়পুর শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে রাজু ও কয়েকজন বন্ধু চাঁদপুরের চরভৈরব লঞ্চঘাট এলাকায় ইফতার করছিলেন। ফেরার পথে অন্ধকারে থাকা একটি সরকারি কাজে ব্যবহৃত লরির সঙ্গে রাজুর মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাটি ঘটে। ধাক্কায় মোটরসাইকেল লরির নিচে চলে যায় এবং গুরুতর আহত রাজু ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লরিটি তখন সড়কে দাঁড় করানো ছিল। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। নিহতের পরিবার ময়নাতদন্ত করাবে না বলে জানিয়েছে।

দুর্ঘটনা ঘটার সময় রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের সর্দারবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বন্ধু ও পরিচিতরা বলছেন, রাজু ছিলেন সকলের প্রিয়, নিয়মিত রক্তদানসহ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এমন আকস্মিক মৃত্যু মানতে পারছে না কেউ।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…