গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রংপুরে ৩০ বোতল ফেনসিডিল সহ ৮ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ

Link Copied!

রংপুরের বড়দরগায় ৩০ বোতল ফেনসিডিল ও একটি নিশান গাড়ি সহ ৪ জনকে আটক করেছে রংপুর বড়দরগা হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী সাহেবের নির্দেশে, এস আই জুবায়ের, এ এস আই মামুন সঙ্গীয় ফোর্স সহ আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টায় বড়দরগা বাজারের উত্তর পাশে নির্মানাধীন আন্ডারপাসের নিকট লালমনিরহাট হতে বগুড়াগামী ঢাকা মেট্রো-ঘ-১১-২৭৮৬ নম্বরের একটি নিশান গাড়ি থামিয়ে তাতে তল্লাশি করে হাইওয়ে পুলিশ। এসময় গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে সড়কে রাখা পাথর যেন মরনফাঁদ! দেড় মাসে নিহত ৩

আটককৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার কুটুর বাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সেলিম মিয়া (২৫), একই গ্রামের জলিলের পুত্র সোহেল মিয়া (ড্রাইভার) (২৬), একই উপজেলার রাখারিয়া কুদিমপাড়া গ্রামের মোজাহার আলীর পুত্র রাসেল মাহমুদ (২৫) ও লালমনিরহাট সদর থানার তালুক খুটামারা গ্রামের শহিদুল এর পুত্র ইসমাইল হোসেন (৩৩) ।

এবিষয়ে রংপুর বড়দরগা হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…