গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ বিসিবির

Link Copied!

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে ৮টি দল।

২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া দলগুলোকে নিয়েই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে মোট ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেমিফাইনাল ছাড়াই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে খেলবে, সেখানেই চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

প্রতি দলে থাকবেন ১৫ জন ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই। পাশাপাশি একজন করে ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও টিম বয় থাকবেন। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—পিকেএসপির ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

ক্রিকেটারদের ৪টি গ্রেডে এ+, এ, বি ও সি—ভাগ করা হয়েছে। গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে বেতন ও ম্যাচ ফি। সিসিডিএমের বয়সভিত্তিক কমিটির নির্বাচকেরা এই গ্রেডিং সম্পন্ন করেছেন।

দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…