গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

Link Copied!

ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি। নিহতদের দুই জনের বাড়ি কুমিল্লা। বাকিরা কক্সবাজারের বাসিন্দা।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঘোবরা এলাকায় হয় এ দুর্ঘটনা।

এরই মধ্যে জানা গেছে দুই জনের পরিচয়। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার, অন্যজন হলেন রামু উপজেলার লোকমান হাকিম।

নিহতদের এক প্রতিবেশীরা জানান, কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। সেসময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। নিহতদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…