গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

টানা তৃতীয় দিনের মতো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

Link Copied!

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মত শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হতে থাকেন তারা।

এরপর আড়াইটার দিকে সব পথ বন্ধ করে দিয়ে শাহবাগে মোড়ে অবস্থান নেন তারা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’এমন সব স্লোগান ঝরছে।

আততায়ীর গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। শনিবার রাত ১১টার দিকে অবরোধ স্থলে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, “শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পেছনে আছে, তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব।”

এরপর শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ ঘোষণা দেয়, রোববার ডিএমপির পক্ষে হাদির হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেই সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…