গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে নামক এলাকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলাম (৪০) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে চুনতি বনবিভাগের রেঞ্জ অফিসের সামনে তল্লাশি ঐ পুলিশ কনস্টেবলের কাছে ইয়াবা পাওয়ার তথ্য দিয়েছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার মনিরুল উখিয়া বালুখালী এলাকার আকরাম উল্লাহর ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চে (বিশেষ শাখা) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। চুনতি রেঞ্জ অফিসের সামনের চেকপোস্টে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযুক্ত মনিরুল সিটিএসবির কনস্টেবল হিসেবে কর্মরত।

তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক আইনে মামলা করার তথ্য দিয়ে তিনি বলেন, তাকে বিকালে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…