গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ওয়ান ইলেভেন নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য শিশুসুলভঃ রিজভী

  • ওয়ান ইলেভেন নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য শিশুসুলভ: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী | সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

‘ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’– তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। আর এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না বলেও জানান তিনি।

ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের প্রচেষ্টা। তাই, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ সুষ্ঠু নির্বাচন এখন সরকারের মৌলিক দায়িত্ব।

গতকাল সোমবার এক-এগারো নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাত ১০টা ১৫ মিনিটে পোস্টটি উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আর দেখা যায়নি।

এদিন সন্ধ্যা ৭টার কিছু পরে এক-এগারো সংক্রান্ত ওই পোস্ট করেছিলেন তিনি। পোস্টটিতে মাহফুজ লিখেছিলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…