কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় এই ইশতেহার ঘোষণা করা হবে।
আজ শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফাইড পেইজ থেকে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, হাসিনা সরকারের পতনের ‘এক দফার ঘোষক’ নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করবেন।
এর আগে গত বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।
সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন



