গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত

Link Copied!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এসময় দু’জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ।

নিহত রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল। তিনি মহালদি এলাকার বাসিন্দা। ।

এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দু’জন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।

হাফিজ আহমদ বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ