গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের দুই প‌ক্ষের সংঘ‌র্ষে তিনজ‌ন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হ‌লেন- আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন( ৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়।

প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে, উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। যারা মারা গেছেন তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রী।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…